আ. লীগের ৭ নেতার বিচার শুরু, ২২ নভেম্বর হাজিরার নির্দেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:১৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। একই সঙ্গে কারাগারে থাকা ছয় আসামিকে আগামী ২২ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। পলাতক এক আসামির বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।
অভিযুক্ত সাত নেতা হলেন আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, ডা. দীপু মনি, মির্জা আজম, মুহাম্মদ ফারুক খান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তাঁদের মধ্যে মির্জা আজম পলাতক রয়েছেন। বাকি ছয়জন কারাগারে আটক আছেন। শুনানি শেষে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের এসব তথ্য জানান।
স্বদেশ প্রতিদিন/এস পি