সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
এআইটি অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন পাবিপ্রবি উপ-উপাচার্য
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৫ পিএম

উচ্চশিক্ষা, গবেষণা ও বিশ্ববিদ্যালয় উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ডিস্টিংগুইশড এআইটি অ্যালামনাই অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন (AITAA) একাডেমিক ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দিয়েছে।

অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ২০০২ সালে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পাল্প অ্যান্ড পেপার টেকনোলজি বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে ২০০৮ সালে জাপানের টোকিও ইউনিভার্সিটি অব অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। একই প্রতিষ্ঠানে তিনি জেএসপিএস পোস্ট-ডক্টরাল ফেলো হিসেবেও কাজ করেছেন। এছাড়া কানাডার ইউনিভার্সিটি অব কুইবেক এবং মালয়েশিয়ার দুটি বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

অ্যাওয়ার্ড ঘোষণায় বলা হয়, দুই দশকেরও বেশি সময় ধরে উচ্চশিক্ষা, গবেষণা ও বিশ্ববিদ্যালয় উন্নয়নে অবদান রেখে আসছেন অধ্যাপক ড. নজরুল ইসলাম। তার গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে টেকসই বনজ পণ্য, জৈবভিত্তিক উপকরণ, ন্যানোটেকনোলজি, জলবায়ু সহনশীলতা এবং সার্কুলার বায়োইকোনমি।

তার নামে রয়েছে ১০০টির বেশি গবেষণা প্রকাশনা ও পাঁচটি পেটেন্ট। বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পেও তিনি নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাকে গবেষণাভিত্তিক পরামর্শ দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার।

অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায়ও স্থান পেয়েছেন বলে অ্যাওয়ার্ড ঘোষণায় উল্লেখ করা হয়েছে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ‘বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

তার গবেষণার অন্যতম ক্ষেত্র টেকসই জীবনব্যবস্থা উন্নয়ন, বায়োবেজড কম্পোজিটস, কাঠ সংরক্ষণ, বায়ো-আঠা এবং উদ্ভিদ সম্পদ থেকে কাগজজাত পণ্য উৎপাদন। এসব গবেষণার ফলাফল আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি পেয়েছে।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, এআইটি থেকে ‘ডিস্টিংগুইশড এআইটি অ্যালামনাই অ্যাওয়ার্ড’ পাওয়া তার জন্য অত্যন্ত সম্মানের। তার মতে, গবেষণালব্ধ জ্ঞানকে মানুষের জীবন ও সমাজের জন্য কার্যকর সমাধানে রূপ দেওয়াই প্রকৃত একাডেমিক উৎকর্ষের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, জলবায়ু অভিযোজন, টেকসই অবকাঠামো ও সম্পদ ব্যবস্থাপনার মতো ক্ষেত্রে গবেষণার ফলাফলকে বাস্তব প্রয়োগে রূপ দিতে হবে। ভবিষ্যতের পরিবেশগত ও উন্নয়নগত চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উদ্ভাবন ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #পাবিপ্রবি #পাবনাবিজ্ঞানওপ্রযুক্তিবিশ্ববিদ্যালয় #নজরুলইসলাম #এআইটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close