বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ১৩২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন      ● দক্ষিণ আফ্রিকা সফরে তরুণদের সুযোগ দিতে পারে বিসিবি      ● পূর্বাচলে সিআইএসবির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● ভিএফএক্স ও অভিনয়ে মুগ্ধতা, ‘রামায়ণ’ পেল ৪ তারকা      ● মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● তরুণ লেখকদের জন্য লন্ডনের ফ্ল্যাট দিলেন ফিবি ওয়ালার-ব্রিজ      ● গ্রেপ্তারি পরোয়ানার পর জামিন পেলেন পরীমনি      ● কুর্মিটোলায় মোটরসাইকেল মিছিল থেকে ককটেল, আহত পুলিশ      ● অকৃতকার্য এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর      ● চলনবিলে শামুক-ঝিনুক রক্ষায় অভিযান, কারাদণ্ড ৩ জনের      ● পরাজয়ের দায় নিয়ে রিপাবলিকানদের মধ্যে মতবিরোধ      ● হামের টিকা ক্রয়ে বিলম্বের কারণ খতিয়ে দেখতে কমিশন      
১৩২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:১৪ পিএম

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৩২ বারের মতো পিছিয়েছে। আগামী ৯ ডিসেম্বর প্রতিবেদন জমার নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।

এদিন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা তা জমা দিতে পারেননি। এ কারণে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন সকালে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। প্রথমে থানা পুলিশ ও পরে ডিবি তদন্ত করলেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি। একই বছরের ১৮ এপ্রিল মামলার তদন্তভার র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়। পরে হাইকোর্টের নির্দেশে গত বছরের ৩০ সেপ্টেম্বর বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৭ অক্টোবর চার সদস্যের ওই টাস্কফোর্স গঠন করে, যার আহ্বায়ক করা হয় পিবিআই প্রধানকে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সাগর-রুনি হত্যা   সাগর সরওয়ার   মেহেরুন রুনি   হত্যা মামলা   তদন্ত প্রতিবেদন   আদালত   বাংলাদেশ সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close