বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
হ্যারি কেইনের ৪০০ গোল পূর্ণ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৫:০৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্লাব ফুটবলে হ্যারি কেইনের দুর্দান্ত যাত্রা নতুন মাইলফলকে পৌঁছেছে। শনিবার রাতে বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোল করে ক্লাব ক্যারিয়ারে ৪০০তম গোল পূর্ণ করেছেন ইংলিশ তারকা। এই গোলের সঙ্গে বায়ার্ন মিউনিখ গুরুত্বপূর্ণ জিতেও নিজেদের নিশ্চিত করেছে।

আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ২২তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে কেইন এই রেকর্ড স্পর্শ করেন। ম্যাচের ৭৮তম মিনিটে মাইকেল ওলিসে ব্যবধান দ্বিগুণ করলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বায়ার্নের। যদিও ৮৪তম মিনিটে ইউলিয়ান ব্রান্ডট একটি গোল শোধ করে ডর্টমুন্ডকে কিছুটা লড়াইয়ে ফেরান, তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই গোলের মাধ্যমে বায়ার্ন মিউনিখের জার্সিতে হ্যারি কেইনের গোল সংখ্যা দাঁড়াল ১০৪টিতে। এর আগে তিনি টটেনহ্যাম হটস্পারের হয়ে করেছিলেন সর্বোচ্চ ২৮০ গোল। এছাড়া মিলওয়ালের হয়ে ৯টি, লেইটন ওরিয়েন্টের হয়ে ৫টি এবং লেস্টার সিটির হয়ে ২টি গোল করেছেন এই স্ট্রাইকার।

বুন্দেসলিগার চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখ ৭ ম্যাচে ৭ জয় এবং ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করছে। অপরদিকে বরুশিয়া ডর্টমুন্ড ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ



আরও সংবাদ   বিষয়:  হ্যারি কেইন   ৪০০ গোল পূর্ণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close