বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
শিক্ষক-কর্মচারীদের অনশনে সমর্থন এনসিপি’র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৫:১৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি শিক্ষকদের আন্দোলনে দৃঢ় থাকার আহ্বান জানিয়ে বলেন, এনসিপি তাদের পাশে রয়েছে এবং মাঠ ত্যাগ না করার পরামর্শ দিয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে উপস্থিত থেকে সমর্থন জানান এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সামান্তা শারমিন।

সামান্তা শারমিন বলেন, 'সংবিধান নিয়ে ঐক্যমত্য কমিশন অনেক বোঝাপড়া করতেছে। আমরা কমিশনে বোঝাপড়া করতে চেয়েছিলাম শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে। আমরা এগুলা নিয়ে বোঝাপড়া করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের ভাগবাটোয়ায় বসিয়ে দেওয়া হয়েছে। এনসিপি তো ভাগবাটোয়ারায় যায় নাই। ভাগবাটোয়ারার স্বাক্ষর তো কালকে হয়েছে। আমরা বলছি সব নাগরিকের কাছে যদি উন্মুক্ত করা না হয়, সামনে তাদের দিনে কী আসতেছে সেটার মধ্যে এনসিপি স্বাক্ষর করবে না। এভাবে করে সব নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য আমরা যেকোনো যৌক্তিক দাবির পাশে থাকতে বাধ্য। এটা আমরা রাজনৈতিক দল হিসেবে বোধ করি। কিন্তু বাকি রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা আপনারা নাও দেখতে পারেন। এতে আশা হত হওয়ার কোনো কারণ নেই।'

তিনি আরও বললেন, 'যারা সত্য ও ন্যায়ের পথে থাকবে তারা যে এক সময় বিজয়ই হবে তা ১৫ বছরের পরে আমাদের ২ হাজার মানুষ হারায়ে, ৫০ হাজার মানুষ অঙ্গহানি হওয়ার পরে আমরা শিখছি। এটা ভুলে যাওয়া যাবে না।'

এই নেত্রী বলেন, “আমাদের নতুন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেক নাগরিকের মর্যাদা সুরক্ষিত থাকবে। শিক্ষকদের মর্যাদাও কখনো ক্ষুণ্ণ হবে না। শিক্ষাকে রাষ্ট্রের স্বার্থের সঙ্গে তুলনা করা যাবে না। আপনারা আন্দোলনে দৃঢ় থাকুন, আমরা আপনার পাশে আছি।”

স্বদেশ প্রতিদিন/নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  শিক্ষক-কর্মচারী   অনশন   সমর্থন   এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close