বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির মরদেহ পৌঁছেছে চট্টগ্রামে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪:৫২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট বাংলাদেশির মরদেহ শনিবার রাত প্রায় নয়টার দিকে চট্টগ্রামে পৌঁছায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওমানের মাস্কাট থেকে কফিনবন্দী মরদেহগুলো নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এরপর বিমানবন্দরের সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ রাত সোয়া ৯টার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

মরদেহ আসার খবর পেয়ে চট্টগ্রাম বিমানবন্দরে নিহতদের স্বজনদের পাশাপাশি সন্দ্বীপ উপজেলার বিএনপি, জামায়াতের নেতারাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রাত সোয়া ৯টার পর একে একে ৮টি মরদেহের কফিন স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া নিহত প্রবাসীদের লাশ দাফন-কাফনের জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বজনদের কাছে একটি করে চেক হস্তান্তর করা হয়।

এদিকে মরদেহ বুঝে পাওয়ার পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় বিমানবন্দরে। এ সময় আত্মীয়স্বজনদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

বিমানবন্দর থেকে পৃথক অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো নিয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা হন স্বজনেরা।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি নিহত হন। নিহতদের মধ্যে সাতজন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা এবং একজন রাউজান উপজেলার বাসিন্দা।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ওমানে সড়ক দুর্ঘটনা নিহত ৮   বাংলাদেশির মরদেহ   পৌঁছেছে চট্টগ্রামে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close