বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৩:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বেড়েই চলেছে আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের প্রচারনা। তবে এবার সেই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লেজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। 

গতকাল শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে কথা জানান তিনি। যদিও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় গত বুধবার পেরিয়ে গেছে, তাই আনুষ্ঠানিকভাবে তার নাম নির্বাচনে থাকছেই। তবে নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না।

উল্লেখ্য, এর আগে গত বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।

তবে সরে দাঁড়ানোর কারণ এখনো প্রকাশ না করে তিনি বলেন, “আমি লুৎফর রহমান বাদল, লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান, আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এখানে কারো দিকে আঙুল তুলছি না। তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে থাকলে সবাইকে জানাবো, কেন এবং কী কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।”

কাঁদা ছোড়ার দিকে আমি যেতে চাই না উল্লেখ করে তিনি আরো বলেন, “যারা এই নির্বাচনে জয়ী হয়ে পরিচালক হচ্ছেন, তাদের প্রতি শুভকামনা। একাধিক প্যানেলে নির্বাচন হতো, তবে সেটা সত্যিই একটি মাইলফলক হয়ে থাকতো। যারা পুরো সময় আমার পাশে ছিলেন, তাদেরকে ধন্যবাদ।”

এদিকে লেজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের চেয়ারম্যানের এমন সিদ্ধান্তের পর বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এর পক্ষে এবং বিপক্ষে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  বিসিবি   নির্বাচন   প্রার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close