সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      
আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ
প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম

‘যেভাবে শিখেছি বাংলা, সেইভাবে শিখবো ইংরেজি’—এই স্লোগান সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে সহজে ইংরেজি শেখার পদ্ধতি ‘ব্লুমিং ক্লাসরুম’। এ পদ্ধতিতে আনন্দময় পরিবেশে পাঠদানের মাধ্যমে মাত্র তিন মাসে শিক্ষার্থীদের ইংরেজি রিডিং পড়ার সক্ষমতা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ উপলক্ষে বিদ্যালয়গুলোর শিক্ষকদের মধ্যে ব্লুমিং ক্লাসরুমের শিক্ষা উপকরণ বিতরণ ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মডেল মসজিদ হল রোমে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু তালেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া। ব্লুমিং ক্লাসরুম পদ্ধতির উদ্ভাবক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা এ পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন।

কর্মশালায় জানানো হয়, প্রচলিত মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীদের পরিচিত ভাষা শেখার প্রক্রিয়া অনুসরণ করে ইংরেজি শেখানো হবে। শিশুরা যেভাবে স্বাভাবিকভাবে বাংলা ভাষা শিখেছে, একই ধারায় খেলাধুলা, আনন্দ ও অনুশীলনের মধ্য দিয়ে ইংরেজি শেখার সুযোগ পাবে। এতে ইংরেজি ভাষার প্রতি ভীতি কাটিয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বাড়বে।
এ পদ্ধতির অন্যতম লক্ষ্য হলো তিন মাসের মধ্যে শিক্ষার্থীদের ইংরেজি রিডিং পড়তে সক্ষম করে তোলা। এ জন্য নির্দিষ্ট শিক্ষা উপকরণ ব্যবহার করে শ্রেণিকক্ষে পাঠদান করা হবে। ৫৪টি বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক পর্যায়েই ইংরেজি শিক্ষার ভিত্তি আরও মজবুত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আখাউড়া   ব্রাহ্মণবাড়িয়া   ব্লুমিং ক্লাসরুম   ইংরেজি শিক্ষা   প্রাথমিক বিদ্যালয়   শিক্ষা উপকরণ   প্রাথমিক শিক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close