শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দিনমজুরকে হত্যার পর গাছে ঝোলানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৩:৪৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ায় চুরির অভিযোগে মোহাম্মদ জাফর (১৮) নামের এক কিশোর দিনমজুরকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। 

শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার প্রকল্প বাজার এলাকার প্রধান সড়কের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত জাফর উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকার মোহাম্মদ জাকের হোসেনের ছেলে।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ অনুযায়ী, প্রায় ১০-১২ দিন আগে স্থানীয় বিএনপি নেতা সোহেল মাহমুদের বাড়িতে কাজ করতে যান জাফর। কিন্তু ৫ দিন আগে বাড়ির মালিককে না জানিয়ে সেখান থেকে চলে যান। যাওয়ার সময় তিনি আলমারির চাবি, মোবাইল চার্জার ও নগদ ১ হাজার ১০০ টাকা নিয়ে যান বলে অভিযোগ করা হয়।

এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আলী বাজার এলাকা থেকে সোহেল মাহমুদ ও তার সহযোগীরা জাফরকে ধরে মোটরসাইকেলে করে প্রকল্প বাজারে নিয়ে আসেন। সেখানে তার বাবাকেও ডাকা হয়। একপর্যায়ে জাফরের বাবা চলে গেলে, তাকে আটকে রেখে নির্যাতনের পর হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয় বলে দাবি স্বজনদের।

অভিযোগ অস্বীকার করে চানন্দি ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি সোহেল মাহমুদ বলেন, স্থানীয় এনসিপির কয়েকজন নেতার সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ রয়েছে। তারা আমাকে ঘায়েল করার জন্য এমন মিথ্যা অভিযোগ করছে। জাফরের বাবাকে খবর দিয়ে ডাকা হয়েছিল। পরে বাবা ছেলে রেখে চলে যান, আর জাফরকেও তার বাবাকে আনতে ছেড়ে দেওয়া হয়। এরপর কী ঘটেছে, আমি জানি না। সকালে তার মৃত্যুর খবর শুনেছি।

হাতিয়ার মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. লেয়াকত আলী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে সাধারণত আত্মহত্যার ক্ষেত্রে ফাঁসের দাগ হয় চন্দ্রাকৃতি, কিন্তু এখানে দাগটি গোলাকার, যা সন্দেহের সৃষ্টি করছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  দিনমজুর   হত্যা   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close