সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      
এশিয়া কাপে রাতে মাঠে নামছে পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলমান এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান মাঠে নামছে ওমানের বিপক্ষে। এশিয়া কাপের মূল পর্বে এবারই প্রথম খেলছে ওমান। জয় দিয়ে এশিয়া কাপের অভিষেক স্মরণীয় করতে চায় তারা। পাকিস্তানও ম্যাচ শুরুতেই জয় নিয়ে টুর্নামেন্টের ছাপ রাখতে চায়। বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ৮টায় শুরু হবে পাকিস্তান-ওমান ম্যাচ।

পাকিস্তান সদ্য ত্রিদেশীয় সিরিজ জিতে আত্মবিশ্বাসী। দলের অধিনায়ক সালমান আগা বলেন, ত্রিদেশীয় সিরিজ জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আশা করি, দল হিসেবে এশিয়া কাপে ভালো করতে পারব।

ওমানও নিজেদের প্রথম এশিয়া কাপ ম্যাচ স্মরণীয় করতে উদগ্রীব। অধিনায়ক জতিন্দর সিং বলেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো উপায়ে ভালো কিছু করতে চাই।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। অনলাইনে দেখা যাবে টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস), এছাড়া টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন, এলজি ওয়েবওএস) থেকেও ম্যাচ উপভোগ করা যাবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close