প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৯ পিএম

সংগৃহীত ছবি
বলিউডের আলোচিত জুটিদের মধ্যে ছিলেন বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়া। একসময় তারা নানা অনুষ্ঠানে হাত ধরে, আঙুলে আঙুল জড়িয়ে উপস্থিত হয়ে দর্শকের মন কাড়তেন। কিন্তু বর্তমানে তারা একে অপরের সঙ্গে দেখা পর্যন্ত করতে চান না। প্রকাশ্যে কেউ বিষয়টি নিয়ে মুখ খোলেননি; তবে ভক্তরা অনুমান করছেন, নিঃশব্দে তাদের সম্পর্ক শেষ হয়ে গেছে।
ঘনিষ্ঠ সূত্রের মতে, মূল সমস্যা ছিল বিয়েকে কেন্দ্র করে। তামান্না সংসার গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু বিজয় সে বিষয়ে রাজি ছিলেন না। বিচ্ছেদের পর বিজয়ের নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ালেও তামান্না এখনও সেই যন্ত্রণার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করছেন। তবে ভালোবাসার প্রতি তার বিশ্বাস এখনও অটুট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, আমি চাই কারও জীবনে দুর্দান্ত সঙ্গী হয়ে উঠতে। চাই, আমার প্রিয় মানুষ মনে করুক, পূর্বজন্মের পুণ্যের ফলেই আমাকে পেয়েছে। জানি না, সেই মানুষ কে হবেন। তবে আমি নিজেকে আরও ভালো করার চেষ্টা করছি।
ভক্তদের মনে হচ্ছে, পরোক্ষভাবে বিজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে নতুন সম্পর্ক খুঁজছেন কি না, তা সময়ই দেখাবে।