শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গ্রিসে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৯:২১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গ্রিসের রাজধানী এথেন্সে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। 

বুধবার (২০ আগস্ট) বিকেলে এথেন্সের ব্যস্ততম পেত্রু র‍্যালি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে এথেন্সের বাংলাদেশ দূতাবাস। 

নিহতরা হলেন সুদীপ ঘোষ (৪২) ও মোসলেউদ্দিন বাবু মোল্লা (৬৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুদীপ ঘোষ ও মোসলেউদ্দিন বাবু মোল্লা একসঙ্গে কর্মস্থলের উদ্দেশ্য মোটরসাইকেলে যাচ্ছিলেন। যাত্রাপথে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা মোসলেউদ্দিন বাবু মোল্লা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সুদীপ বাবুকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে এথেন্সের নিকাইয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে তিনিও মারা যান। 

এথেন্সের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আইনি সব প্রক্রিয়া শেষ হওয়ার পর নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে। 

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশি   গ্রিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close