বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মিরপুরে পার্কিং করা তিন বাসে আগুন      ● গ্রিস থেকে এক ফ্লাইটে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে      ● সীমান্ত জেলায় পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ      ● নেতানিয়াহু সরকারের একগুচ্ছ আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের      ● আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২      ● এক দিনে ভরিতে স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা      ● প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক      ● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      
মিরপুরে পার্কিং করা তিন বাসে আগুন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:২৮ AM

রাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) রাত ও ভোরে শাহ আলী থানার চিড়িয়াখানা রোড এবং পল্লবী থানার কালশী রোডের ফুলকলি মোড়ে এসব ঘটনা ঘটে। এতে তিনটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, রাত পৌনে ১টার দিকে চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি আসন, জানালার কাচ ও বডির কিছু অংশ পুড়ে যায়। ক্ষতির পরিমাণ আনুমানিক দুই থেকে তিন লাখ টাকা। অন্যদিকে, সকাল পৌনে ৭টার দিকে ফুলকলি মোড়ে বিকল্প পরিবহণ ও অভিজাত পরিবহণের দুটি বাসে আগুন দেওয়া হয়। এতে বিকল্প পরিবহণের বাসটির সব আসন, কাচ ও বডি পুড়ে যায়। অভিজাত পরিবহণের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও আসনের কাভার ক্ষতিগ্রস্ত হয়। এ দুই বাসে ক্ষতির পরিমাণ যথাক্রমে আট থেকে ১০ লাখ এবং প্রায় ৫০ হাজার টাকা।

শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন ও পল্লবী থানার ওসি জালাল উদ্দিন অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসে আগুন দিচ্ছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  মিরপুর   ঢাকা   বাসে আগুন   অগ্নিসংযোগ   চিড়িয়াখানা রোড   কালশী রোড   শাহ আলী থানা   পল্লবী থানা   বিকল্প পরিবহণ   অভিজাত পরিবহণ   চিড়িয়াখানা সিটি পরিবহণ   দুর্বৃত্ত   অগ্নিকাণ্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close