মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      ● ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ      ● সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, জরিমানা ৪০ হাজার টাকা      
ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলের কারাগারে বন্দি থাকা অবস্থায় পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজা হয়েছেন ১৯ বছর বয়সী ফিলিস্তিনি তরুণী জানা ইহসান আবু ওয়ারদা। গ্রেপ্তারের আগে কোরআনের ২০ পারা মুখস্থ থাকলেও কারাগারের প্রতিকূল পরিবেশে বাকি অংশ মুখস্থ করে হেফজ সম্পন্ন করেন তিনি। সম্প্রতি আদালতের শুনানির সময় এক বৈঠকে সম্পূর্ণ কোরআন মুখস্থ তেলাওয়াত করে উপস্থিত ব্যক্তিদের বিস্মিত করেন এই তরুণী।

ফিলিস্তিনের বন্দিবিষয়ক সংবাদমাধ্যম প্রিজনার্স মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ইসরায়েলি বাহিনী জানাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ইসরায়েলের ড্যামন কারাগারে বন্দী রয়েছেন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারের আগে জানার কোরআনের প্রায় ২০ পারা মুখস্থ ছিল। কারাগারে থাকার সময় বাকি অংশ মুখস্থ করে তিনি হেফজ সম্পন্ন করেন। সম্প্রতি আদালতের শুনানির এক বৈঠকে সম্পূর্ণ কোরআন মুখস্থ তেলাওয়াত করেন তিনি।

কারাগারে নিজের কোরআনচর্চার পাশাপাশি অন্য নারী বন্দিদেরও কোরআন ও হাদিস শিক্ষা দিচ্ছেন জানা। বন্দিত্বের মধ্যেও সহবন্দিদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করছেন তিনি।

জানা আবু ওয়ারদা ফিলিস্তিনের হেবরন এলাকার বাসিন্দা। তিনি জাহিরিয়া কলেজে শরিয়াহ বিষয়ে পড়াশোনা করছেন। লেখালেখি ও কবিতার প্রতিও তার আগ্রহ রয়েছে। ভবিষ্যতে স্নাতক শেষ করে কোরআনের তাফসির, আরবি ব্যাকরণ ও হাদিস বিষয়ে উচ্চশিক্ষা নিতে চান তিনি। ধর্মীয় জ্ঞান অর্জনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বপ্ন দেখেন এই তরুণী।

তবে ড্যামন কারাগারে বন্দিজীবন তার জন্য সহজ নয়। বন্দিবিষয়ক সংগঠনটির তথ্য অনুযায়ী, সেখানে ফিলিস্তিনি নারী বন্দিদের খাবারের সংকট, কঠোর পরিবেশ ও নানা বিধিনিষেধের মুখোমুখি হতে হয়। গ্রেপ্তার এবং এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরের সময় জানাও অপমানজনক তল্লাশির শিকার হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।

এ ছাড়া পরিবারের স্বজনদের মৃত্যুর খবরও তাকে বিলম্বে জানতে হয়েছে। বন্দিদের সঙ্গে পরিবারের স্বাভাবিক যোগাযোগ ও সাক্ষাতের সুযোগ সীমিত থাকায় স্বজনদের সঙ্গে তার দূরত্ব বেড়েছে।

প্রতিকূল পরিবেশ ও বন্দিত্বের মধ্যেও কোরআন মুখস্থ সম্পন্ন করার পাশাপাশি অন্য বন্দিদের ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছেন জানা। তার এই অর্জন ফিলিস্তিনি নারী বন্দিদের মধ্যে ধর্মীয় শিক্ষাচর্চার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close