বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কাজের ভিসা প্রক্রিয়া চলাকালেই পরিবার নিতে পারবেন সৌদিতে      ● ডিসেম্বরে আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান      ● ক্ষুধা নিয়ন্ত্রণে বেছে নিন স্বাস্থ্যকর স্ন্যাক্স      ● আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই রূপপুরের অপেক্ষায় বাংলাদেশ      ● ৪৩ ম্যাচ ধরে অপ্রতিরোধ্য স্পেন      ● কিউ-ক্যাশের সেবা বন্ধের অবসান, স্বাভাবিক লেনদেন      ● হানিফসহ ৪ আ. লীগ নেতার মামলার রায় যেকোনো দিন      ● বকেয়া দেনমোহর নিয়ে হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়      ● এআইয়ের সুফল পেতে কিছু ঝুঁকি মেনে নেওয়া যায়: স্যাম অল্টম্যান      ● সব শিশুকে শিশু একাডেমির আওতায় আনার উদ্যোগ      ● ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রিজভী      ● এই ১০ ভুলে ক্যারিয়ারে পিছিয়ে পড়ছেন না তো?      
কাজের ভিসা প্রক্রিয়া চলাকালেই পরিবার নিতে পারবেন সৌদিতে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ২:৩৩ পিএম

উচ্চদক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটির সরকার। এখন থেকে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কর্মীর কাজের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই তার পরিবারের যোগ্য সদস্যদের সৌদি আরবে নেওয়ার জন্য প্রবেশ ভিসার আবেদন করা যাবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই উদ্যোগের কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এ ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্যবস্থার আওতায় যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন।

এ ক্ষেত্রে কর্মীর চাকরির ভিসার প্রক্রিয়া চলমান থাকতেই পরিবারের যোগ্য সদস্যদের জন্য প্রবেশ ভিসার আবেদন করা যাবে। তবে আবেদনকারীদের নির্ধারিত সব শর্ত পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

নতুন ব্যবস্থার ফলে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের চাকরির ভিসা পুরোপুরি সম্পন্ন হওয়ার পর পরিবারের সদস্যদের ভিসা প্রক্রিয়া শুরু করার জন্য আলাদাভাবে অপেক্ষা করতে হবে না। কর্মীর কাজের ভিসার প্রক্রিয়ার সঙ্গে একই সময়ে পরিবারের সদস্যদের সৌদি আরবে প্রবেশের প্রক্রিয়াও শুরু করা যাবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সদস্যরা দেশটিতে প্রবেশের পর প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট বা ইকামা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

কর্তৃপক্ষের আশা, নতুন এই উদ্যোগের ফলে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের জন্য সৌদি আরবে চাকরি ও পরিবার নিয়ে বসবাসের প্রক্রিয়া আরও সহজ হবে। পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:   সৌদি আরব   সৌদি ভিসা   প্রবাসী   বিদেশি কর্মী   কাজের ভিসা   ফ্যামিলি ভিসা   সৌদি আরবে পরিবার   ইকামা   উচ্চদক্ষ কর্মী   সৌদি আরবের নতুন নিয়ম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close