বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সীমান্ত জেলায় পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ      ● নেতানিয়াহু সরকারের একগুচ্ছ আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের      ● আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২      ● এক দিনে ভরিতে স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা      ● প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক      ● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      
সীমান্ত জেলায় পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:০৫ AM

দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সীমান্ত দিয়ে অস্ত্র, বিস্ফোরক ও সন্দেহভাজন ব্যক্তির অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি কারা সীমান্ত পার হয়ে আসা-যাওয়া করছে, সেদিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। মঙ্গলবার সব সীমান্ত জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি ও কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

সমকালকে সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রনজিত সরকারের সভা করার অভিযোগ নিয়েও আলোচনা হয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ দেন আইজিপি। পাশাপাশি সাম্প্রতিক অগ্নিসংযোগ ও নাশকতা মোকাবিলায় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। নাশকতার অর্থদাতা ও ইন্ধনদাতাদের শনাক্ত, চলমান বিশেষ অভিযান জোরদার এবং মামলার তদন্ত দ্রুত শেষ করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার না করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশও দেওয়া হয়। এদিকে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  পুলিশ   আইজিপি   আলী হোসেন ফকির   সীমান্ত জেলা   সীমান্তে নজরদারি   নাশকতা   অগ্নিসংযোগ   অতিরিক্ত পুলিশ মোতায়েন   বিজিবি   রনজিত সরকার   আইনশৃঙ্খলা পরিস্থিতি   বাংলাদেশ পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close