মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      ● ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ      ● সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, জরিমানা ৪০ হাজার টাকা      ● টেকনাফের ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার      
ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের উদ্যোক্তাদের অন্যতম সংগঠন এন্ট্রাপ্রেনিউরস ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির প্রেসিডেন্ট হয়েছেন আব্দুল্লাহ সাফি এবং জেনারেল সেক্রেটারি হয়েছেন রাবেয়া খাতুন লাকি।

নবগঠিত কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন খসরু আহমেদ রনি। ভাইস প্রেসিডেন্ট (পার্টনারশিপ) হিসেবে রয়েছেন আরিফুর রহমান ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (ব্র্যান্ড অ্যান্ড রিওয়ার্ডস) মো. হাসান একরাম আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া) সুমাইয়া হক এবং ভাইস প্রেসিডেন্ট (স্পনসরশিপ) নুসরাত রুবাইয়া।

এছাড়া অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাবনাজ দিঠি (মিষ্টি), অর্গানাইজিং সেক্রেটারি সাবরিনা পারভীন খান, সেক্রেটারি (এক্সটার্নাল অ্যাফেয়ার্স) সায়েকা হক এবং অফিস সেক্রেটারি শেখ রাশেদুল বারী ইকবাল।

কমিটির ডিরেক্টর হিসেবে ‘ভিন্নতা’ প্রজেক্টের দায়িত্ব পেয়েছেন হাসনাত জাহান এবং লিগ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড ডিসপিউট রেজল্যুশনের দায়িত্বে রয়েছেন ফারজানা আক্তার। এছাড়া ‘প্রসার’ প্রজেক্টের ডিরেক্টর হিসেবে হনুফা আক্তার, রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের দায়িত্বে কাজী বোরহান উদ্দিন এবং মেম্বারশিপ সার্ভিসের ডিরেক্টর হিসেবে শরমিন জাহান দায়িত্ব পালন করবেন। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের দায়িত্বে ড. সাদ এফ. আহমেদ এবং উইমেন এমপাওয়ারমেন্টের ডিরেক্টর হিসেবে রয়েছেন ইয়াসমিন আক্তার আরবী। এর পাশাপাশি ডিরেক্টর হিসেবে কমিটিতে যুক্ত রয়েছেন হাবিবুল্লাহ খান।

সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করা, উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টায় ই-ক্লাবের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, সদস্যদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং নতুন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের অংশগ্রহণ আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে।

তারুণ্যের উদ্যম, পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও সম্মিলিত নেতৃত্বের সমন্বয়ে নবগঠিত নির্বাহী কমিটি ২০২৭-২০২৮ মেয়াদে ই-ক্লাবের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং দেশের উদ্যোক্তা সমাজের অগ্রযাত্রায় ইতিবাচক অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করবে নতুন কমিটি।

উল্লেখ্য, ২০১৭ সালে যাত্রা শুরু করা ই-ক্লাব ২০১৮ সালে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) নিবন্ধন লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের প্রান্তিক, নতুন ও প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক নেটওয়ার্কিং, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরিতে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রান্তিক উদ্যোক্তাদের উন্নয়ন ও সহায়তার লক্ষ্যে সংগঠনটি ‘ভিন্নতা’ ও ‘প্রসার’ নামে দুটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close