বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
মাদ্রিদে বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:২৯ AM

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ মসজিদ বায়তুল মোকাররম পরিচালনায় তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

গত ১৫ নভেম্বর এক সাধারণ সভা আয়োজনের মধ্য দিয়ে মাদ্রিদে বাংলাদেশ মসজিদ বায়তুল মোকাররম সুষ্ঠু পরিচালনায় তিন বছর মেয়াদি (২০২৬-২৭-২৮) পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এসময় মাদ্রিদে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম মজুমদার। সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, কোষাধ্যক্ষ শাহ আলম, সহ-কোষাধ্যক্ষ মোহাম্মদ সাহাদত আলী, সহ-কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন। এছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন ওয়াসিম রানা, জাহিদুল আলম দিদার, মোহাম্মদ পিন্টু, রুবেল আহমেদ, মাকসুদ উল্লাহ খোকন, সেলিম আহমেদ।

মসজিদ কমিটির নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম মজুমদার মসজিদ পরিচালনায় নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের দায়িত্বশীল হয়ে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান।

এছাড়াও মসজিদ সম্প্রসারণ ও একটি পূর্ণাঙ্গ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য বর্তমান মসজিদের পাশের জায়গাটি ক্রয় করার জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন এবং সে অর্থ জোগানে যারা ইতোমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন তা দ্রুত পরিশোধ করার জন্য বিনীত অনুরোধ জানান।

মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ জামাল উদ্দিন মনির নবগঠিত কার্যকরী কমিটি ঘোষণা করেন।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  মাদ্রিদে   মসজিদ   কমিটি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close