বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বগুড়ায় হাত-পা বেঁধে লুটের পর বৃদ্ধাকে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৯:২৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার গাবতলীতে ডাকাতির পর এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার দুর্গাহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্বজনদের অভিযোগ, ঢাকায় কর্মরত ছোট ছেলে রঞ্জু প্রামাণিকের বাড়ি দুর্গাহাটা গ্রামে ৮ বছরের নাতিকে নিয়ে একাই বসবাস করতেন রাজিয়া বেগম। বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টির মধ্যে বাড়িভাড়া নেয়ার কথা বলে ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত রাজিয়ার বাড়িতে প্রবেশ করে।
  
পরে তারা দড়ি দিয়ে রাজিয়া ও তার নাতি কাফির হাত-পা বেঁধে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় নগদ প্রায় ১০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। রাজিয়া চিৎকার করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে।
 
গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বগুড়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close