সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি      ● ফের বাড়ল এলপি গ্যাসের দাম      ● হ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে গুলিবর্ষণ, নিহত অন্তত ২৪      ● মহাপরিচালকের উদ্যোগে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী আনসার ব্যাটালিয়ন সিপাহির ব্যাংকঋণ পরিশোধ      ● ক্যানসার থেকে রক্ষা পেতে পান করুন এই তিন পানীয়      ● দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে : সিলেটে রিজভী      ● প্রবাসীদের অধিকার রক্ষায় কুমিল্লায় মানববন্ধন, নির্যাতন-হয়রানি বন্ধের দাবি      ● হারামিয়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান ফছিউল আলম রহিম      ● পঞ্চগড়ে আগাম আমন ধান কাটা শুরু, বাড়তি আয়ের আশায় কৃষক      ● রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে      ● রাঙ্গাবালীতে শিলার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, স্বামীর গ্রেপ্তার দাবি      ● রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক, বাড়ছে উৎপাদন খরচ      
আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম আপডেট: ০২.১১.২০২৬ ৭:১১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি। তাদের একজন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বায়েজিদ রায়হান (২৭) এবং অন্যজন চট্টগ্রামের বোয়ালখালীর সাইফুদ্দিন সিকদার মহসিন (৪৯)।

পুলিশ ও প্রবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুজাইরাহ-খোরফাক্কান সড়কের আল ফৌজ এলাকায় পণ্য সরবরাহের কাজ করছিলেন বায়েজিদ রায়হান। ডেলিভারি মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বায়েজিদ ৫ বছর আগে আরব আমিরাতে আসেন।

এর ঠিক আগের দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে শারজার আল খোয়াজামিয়া শিল্প এলাকায় আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারান বোয়ালখালীর মহসিন। পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার সময় পেছন থেকে একটি লরি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে আল কাসিমি হাসপাতালে নিলে বিকেল পৌনে ৩টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মহসিনের মাথায় গুরুতর আঘাত লেগেছিল বলে জানিয়েছেন তার বড় ভাই রেজাউল করিম সিকদার। মহসিন মাত্র ২ বছর আগে জীবিকার তাগিদে আরব আমিরাতে গিয়েছিলেন। তার বাড়ি বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নে।

দুই প্রবাসীর মৃত্যুতে তাদের গ্রামের বাড়িসহ আমিরাতে বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে দুজনের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পুলিশি আনুষ্ঠানিকতা ও দূতাবাসের প্রক্রিয়া শেষে মরদেহ দুটি দেশে পাঠানো হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close