বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সীমান্ত জেলায় পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ      ● নেতানিয়াহু সরকারের একগুচ্ছ আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের      ● আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২      ● এক দিনে ভরিতে স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা      ● প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক      ● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      
নেতানিয়াহু সরকারের একগুচ্ছ আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:০৩ AM

ইসরাইলের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের নেওয়া একগুচ্ছ বিতর্কিত সিদ্ধান্ত ও আইন বাতিলের উদ্যোগ নিয়েছে বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার (১০ নভেম্বর) ২৬তম নেসেটের প্রথম অধিবেশনে এসব প্রস্তাবসংবলিত একাধিক বিল জমা দেওয়া হয়।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগ সংস্কারের আওতায় পাস হওয়া আইন বাতিল। এ ছাড়া অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন, গণমাধ্যম সংস্কার আইন বাতিল এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার নিয়মসংক্রান্ত সংশোধনী বাতিলের প্রস্তাবও রয়েছে।

বিরোধী জোটের অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ফৌজদারি অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের সরকারি পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা, শাবাতে গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমতি, হারেদি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থান নিয়ন্ত্রণ এবং মৌলিক আইনে সমতার অধিকার অন্তর্ভুক্ত করা। নেতানিয়াহু ৭ অক্টোবরের হামলার ঘটনায় রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের বিরোধিতা করে আসছেন। বিরোধীদের অভিযোগ, নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতেই তিনি এতে বাধা দিচ্ছেন। ক্ষমতায় গেলে কমিশন গঠনকে নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরেছে বিরোধী জোট।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গাদি আইজেনকোট   বেনিয়ামিন নেতানিয়াহু   ইসরাইল   ইসরাইলের পার্লামেন্ট   নেসেট   বিচার বিভাগ সংস্কার   হামাস   ৭ অক্টোবরের হামলা   রাষ্ট্রীয় তদন্ত কমিশন   ইসরাইলের রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close