বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
সাজা শেষে ৭২ জনকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৯:১৪ পিএম

মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে আটক ৭২ বাংলাদেশিকে দেশে পাঠিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।সাজা শেষে সরকারি খরচে তাদের দেশে পাঠানো হয়। এদের মধ্যে গত ২০২৪-২০২৫ অর্থবছরে ৪০ এবং চলমান ২০২৫-২০২৬ অর্থবছরে ৩২ জন।

এদিকে গত ১০ নভেম্বর বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইমিগ্রেশন বিলান্তিক ক্যাম্প পরিদর্শন করেছে। বর্তমানে ওই ক্যাম্পে ৫৪ জন বাংলাদেশি পরিচয়ে আটক রয়েছে।

হাইকমিশনের প্রতিনিধিদল আটক ব্যক্তিদের এবং বাংলাদেশে তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের দ্রুত দেশে ফেরার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করছে। ইতোমধ‍্যে ২৫ জনের অনুকূলে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে এবং বাকিদের কাজ চলমান রয়েছে।

হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, চলতি বছরে বাংলাদেশ হাইকমিশন এ পর্যন্ত ১৯টি ডিটেনশন ক‍্যাম্প পরিদর্শন করেছে এবং আটকদের প্রত্যাবাসনের জন্য ২ হাজার ২১টি ট্রাভেল পারমিট ইস্যু করেছে।

এ ছাড়া আমরা নিয়মিত বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করছি এবং তা চলমান থাকবে।
তিনি আরো বলেন, বিভিন্ন অভিযানে আটক ব্যক্তিদের অনেকের কাছে কোনো পাসপোর্ট বা নথিপত্র না থাকায় নাগরিকত্ব যাচাই করতে সমস্য হয়। যার জন্য সাজা শেষে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হয়। এজন্য যাদের ভিসা নাই তাদের উচিত পাসপোর্ট বা পাসপোর্ট ফটোকপি সবসময় কাছে রাখা। যাতে তার নাগরিকত্ব যাচাই করতে সুবিধা হয়।



স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:   মালয়েশিয়াস্থ   বাংলাদেশ   হাইকমিশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close