বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২      ● এক দিনে ভরিতে স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা      ● প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক      ● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      
আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২
কাজী মফিকুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:০০ AM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগির ৭টি আসন পুড়ে গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনটির শান্টিংয়ের সময় এ ঘটনা ঘটে। বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ে সংশ্লিষ্ট লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেন চলাচলেও কোনো বিঘœ ঘটেনি।

রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারিভাবে পরিচালিত তিতাস কমিউটার ট্রেনটি প্রতিদিন ভোরে আখাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রাতে আবার আখাউড়ায় আসে। এই ট্রেনটি আখাউড়া থেকে ছেড়ে যেতে রাত ৩ টার দিকে শান্টিং করে প্রস্তুতি নিচ্ছিল। এসময় দুর্বৃত্তরা ট্রেনটি একটি বগির সিটের মধ্যে আগুন ধরিয়ে দেয়।
বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ে সংশ্লিষ্ট লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এতে ট্রেনের ১টি বগির ৭টি আসন পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। এরপর পুড়ে যাওয়া বগিটি রেখে ট্রেনটি কিছুটা  বিলম্বে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এদিকে ঘটনার পরপরই ট্রেনের রেকের কাছ থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে আরএনবি ও জিআরপি। পরে তাদের রেলওয়ে থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যবস্থা নেওয়ায় আগুন বড় আকার ধারণ করতে পারেনি। সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নুরুন্নবী  জানান, ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পরে সকালে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আখাউড়া   ব্রাহ্মণবাড়িয়া   তিতাস কমিউটার   ট্রেনে আগুন   রেলওয়ে   রেলওয়ে পুলিশ   আরএনবি   আটক ২   অগ্নিসংযোগ   রেল যোগাযোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close