বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮:১৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশটির পর্যটনখ্যাত সবুজে ঘেরা ক্যামেরুন হাইল্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৭৪ বাংলাদেশিসহ মোট ৪৬৮ জন অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫৪৭ সদস্যের একটি টিম ক্যামেরুন হাইল্যান্ডের ব্যবসায়িক এলাকা, নির্মাণস্থল ও সবজি খামার, এই চারটি জোনে বিস্তৃত অভিযান পরিচালনা করে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বার্নামা জানায়, অভিযানের সময় বেশিরভাগ অভিবাসন প্রত্যাশী সবজি প্যাকিংয়ে ব্যস্ত ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হঠাৎ উপস্থিতিতে পালিয়ে যাওয়ার সুযোগ পাননি।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই এক মাস আগে এ অভিযানের পরিকল্পনা করা হয়। তার ভাষায়, সাম্প্রতিক বছরগুলোতে এই পাহাড়ি অঞ্চলে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অভিযানে মোট ১,৮৮৬ জনকে যাচাই করে ৪৬৮ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়। তাদের মধ্যে কারও পাসপোর্টের মেয়াদোত্তীর্ণ, কারও কোনো বৈধ নথিই নেই, আবার কেউ কেউ ভুয়া বলে সন্দেহভাজন অস্থায়ী কাজের পাস দেখিয়েছে।

আটকদের মধ্যে রয়েছে মিয়ানমারের ১৭৫ জন, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১৬ জন, ভারতের ১১ জন এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার একজন করে নাগরিক। মোট আটক ব্যক্তির মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং ৪ জন শিশু।

আটকদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে এবং তাদের কেলানটান, পেরাক ও সেলাঙ্গরের ডিটেনশন ডিপোতে পাঠানো হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক।

তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়া জুড়ে মোট ৮৩ হাজার ৯৯৪ জন অবৈধ অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া   বাংলাদেশি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close