বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
যুক্তরাষ্ট্রের জন্য নতুন ফাঁদ তৈরি করছে উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৯:১৫ AM আপডেট: ২২.০৮.২০২৫ ১০:৫৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উত্তর কোরিয়া নতুন একটি গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছে, যেখানে দেশটি তাদের সর্বশেষ দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করছে। এই ঘোষণাহীন ঘাঁটির নাম সিনপুং-ডং মিসাইল অপারেটিং বেস।

চীনের সীমান্ত থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে উত্তর পিয়ংআন প্রদেশে অবস্থিত এই ঘাঁটিতে ৬ থেকে ৯টি পারমাণবিক সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) এবং তাদের লঞ্চার রাখা আছে। এগুলোকে পূর্ব এশিয়া এবং মার্কিন মূল ভূখণ্ডের জন্য সম্ভাব্য পারমাণবিক হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।

ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সিএসআইএস এর প্রতিবেদনে বলা হয়েছে, সিনপুং-ডং ঘাঁটি উত্তর কোরিয়ার ১৫–২০টি অঘোষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও মিসাইল ও ওয়ারহেড সংরক্ষণাগারের অংশ। এগুলোর কোনোটি অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া নিরস্ত্রীকরণ আলোচনার অন্তর্ভুক্ত ছিল না।

বিশ্লেষকরা মনে করছেন, সংকট বা যুদ্ধের সময় এই ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র ও লঞ্চারগুলো বিশেষ ইউনিটের সঙ্গে যুক্ত হয়ে দেশের অন্য অংশ থেকে গোপনে উৎক্ষেপণ চালাতে পারে। এসব ঘাঁটি মিলিয়ে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র কৌশল এবং কৌশলগত পারমাণবিক প্রতিরোধ সক্ষমতার মূল ভিত্তি গড়ে তুলছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   উত্তর কোরিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close