বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এক দিনে ভরিতে স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা      ● প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক      ● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      
এক দিনে ভরিতে স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ AM

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। দ্বিতীয় দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দামে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৯ হাজার ২২০ টাকা, ২১ ক্যারেটের ১৮ হাজার ৩৫৫ টাকা, ১৮ ক্যারেটের ১৫ হাজার ৭৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১২ হাজার ৮৮০ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় অলংকারের বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৩০০ টাকা, ২১ ক্যারেটের ২৯০ টাকা, ১৮ ক্যারেটের ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৯০ টাকা বহাল রয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  স্বর্ণের দাম   আজকের স্বর্ণের দাম   ১১ নভেম্বর ২০২৬   বাজুস   ২২ ক্যারেট স্বর্ণ   ২১ ক্যারেট স্বর্ণ   ১৮ ক্যারেট স্বর্ণ   রুপার দাম   স্বর্ণের বাজার   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close