সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
মালয়েশিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৮ পিএম

মালয়েশিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের চৌকিটের একটি হোটেল হলরুমে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী অংশ নেন।
আলোচনা ও দোয়া মাহফিল
বিএনপি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মির্জা সালাহ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি মালয়েশিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। আলোচনা পর্বে দলের প্রতিষ্ঠা, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বক্তব্য দেন নেতারা।

ত্যাগ ও ঐক্যের ওপর গুরুত্ব
সভাপতির সমাপনী বক্তব্যে ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বলেন, ত্যাগ, তিতিক্ষা, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি ছাড়া বিএনপির রাজনীতি করা সম্ভব নয়। তিনি দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কথা উল্লেখ করেন।

তিনি দলের নেতৃত্ব ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং দেশ-বিদেশে থাকা বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ
আলোচনা পর্ব শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মালয়েশিয়ার শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান ও বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ৪৮তমপ্রতিষ্ঠাবার্ষিকী মালয়েশিয়াবিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close