প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১২:০৪ AM আপডেট: ০২.০৭.২০২৫ ৬:৫২ PM

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আগামীকাল বুধবার (২ জুলাই) থেকে নতুন এ দাম সারা দেশে কার্যকর হবে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয়ভাবে পিওর গোল্ড বা তেজাবী সোনার মূল্য বৃদ্ধির কারণে সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা।
এদিকে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর