বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জুলাই আন্দোলনে মৃত্যু ৬ বছরের শিশুর, ২০০ জনের বিরুদ্ধে মামলা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৩:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গতবছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে গুলিতে নিহত ছয় বছরের শিশু রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর অবশেষে মামলা দায়ের করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০-২০০ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে আওয়ামী লীগের ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তি আগ্নেয়াস্ত্রসহ মিছিলকারীদের ওপর হামলা চালায়। তারা গুলি ও বোমা নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ওই সময় শহরের নয়ামাটি এলাকায় গুলশান হলের পেছনের একটি পাঁচতলা ভবনের ছাদে খেলছিল শিশু রিয়া গোপ। হামলাকারীদের গুলিতে সে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

পরে তাকে প্রথমে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই শিশুটি মারা যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আহমদ বলেন, “ঘটনার পর শিশুটির পরিবারকে মামলা করার জন্য বলা হলেও তারা রাজি হয়নি। এরপর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় অবশেষে পুলিশ নিজ উদ্যোগে মামলাটি দায়ের করেছে।”

পুলিশ জানায়, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে, তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জুলাই   আন্দোলন   মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close