বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
তারা ভেবেছে নারীঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে: আমির হামজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১:৩৮ পিএম আপডেট: ০২.০৭.২০২৫ ২:৩৮ PM

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা বলেছেন, ‘আমি কী পাস করার জন্য ভোটে দাঁড়িয়েছি? আমার দল আমাকে দাঁড় করিয়েছে। জনগণ যদি মনে করে আমাকে ভোট দেবে, না হয় আরও যোগ্য কাউকে বেছে নেবে।’

মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের একটি রেস্টুরেন্টে একটি জাতীয় পত্রিকার মাল্টিমিডিয়া শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজ দলের প্রসঙ্গে আমির হামজা বলেন, ‘জামায়াতের আমির ঘোষণা দিয়েছেন, জামায়াতে যদি কোনো প্রার্থী নির্বাচিত হয় ৫ বছর আগের তুলনায় ৫ বছর পরে যদি এক টাকাও যদি বেশি হয় তাহলে তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে। বাংলাদেশের যে কয়টি রাজনৈতিক দল রয়েছে তারা এ ঘোষণা দিক তাহলে অনেক দল ভোটেই দাঁড়াবে না। এ শব্দটা প্রত্যেক দলের ভিতর থেকে আসা দরকার।’

তিনি বলেন, ‘সংবাদকর্মীরা সহযোগিতা না পেলে কার ভরসায় নিউজ করবে। এ জায়গাটা আসলেই কঠিন। বাইরের দেশের তুলনায় বাংলাদেশ-ভারতের সাংবাদিকদের মর্যাদা নেই বললেই চলে। এদের মর্যাদায় গুরুত্ব দেওয়া দরকার।’

এ সময় সাংবাদিকসহ যারা কলমের মাধ্যমে সমাজের নীতিনির্ধারণ করেন তাদের উদ্দেশ্যে বলেন, হাতে কলম থাকলে যা ইচ্ছে তাই লেখা যাবে না। কোনো মানুষ বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কিছু উপস্থাপন করতে হয়, সেক্ষেত্রে তথ্য যেন শতভাগ সঠিক হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, এডিটরস ফোরাম কুষ্টিয়ার সভাপতি মুজিবুল শেখ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ এনামুল হক, বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি খালেদ সাইফুলসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আমির হামজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close