সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      
সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:২০ পিএম

চলতি বছরের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে ৮৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১০ হাজার ৮৯৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। এর মধ্যে শেষ তিন দিনে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এসেছে ২৩ কোটি ১০ লাখ ডলার।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪ কোটি ৭০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৭০ শতাংশ।

এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৩৪ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৮৬ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরে এ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রেমিট্যান্স   প্রবাসী আয়   বাংলাদেশ ব্যাংক   বৈদেশিক মুদ্রা   অর্থনীতি   প্রবাসী বাংলাদেশি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close