বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মুস্তাফিজকে থামাতে আলাদা পরিকল্পনায় শ্রীলঙ্কা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১২:১০ AM আপডেট: ০২.০৭.২০২৫ ৮:৪২ PM

আসন্ন ওয়ানডে সিরিজে মুস্তাফিজুর রহমানকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে শ্রীলঙ্কা। বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে সামাল দিতে আলাদা পরিকল্পনা নিয়েছে লঙ্কানরা। সিরিজের প্রথম ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

আরও পড়ুন

তিনি বলেন, ‘প্রথমত, মুস্তাফিজ একজন গ্রেট বোলার। সে অতীতে নিজেকে প্রমাণ করেছে, বাংলাদেশের হয়ে অনেক উইকেট নিয়েছে। আমাদের তাকে নিয়ে পরিষ্কার পরিকল্পনা আছে। কারণ আমরা জানি, সে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।’

শেষবার মুস্তাফিজ খেলেছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে। সেখানেও অভিজ্ঞতায় ভর করে জয়ে বড় ভূমিকা রাখেন। এরপর আইপিএল ও ইনজুরির কারণে ছিলেন জাতীয় দলের বাইরে। তবে শ্রীলঙ্কা সিরিজে তিনি ফিরছেন পূর্ণ উদ্যমে, আর সেটাই ভাবনায় ফেলেছে প্রতিপক্ষকে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রতিদ্বন্দ্বিতা সাম্প্রতিক বছরগুলোতে আরও জমেছে। মাঠের উত্তাপ ছড়িয়ে পড়েছে উদযাপন ও কথার লড়াইয়েও। আসালাঙ্কা বলেন, ‘আমরা বেশ ভালো বন্ধু। খেলার মধ্যে শত্রুতা মনে হয় আরকি। এটাই সবাই আশা করে। এমন উত্তাপ, এমন লড়াই, এমন ম্যাচ—এগুলো দর্শকরা প্রত্যাশা করে। দিনশেষে আমরা ভালো বন্ধু।’

আরও পড়ুন

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার (২ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। উইকেট প্রসঙ্গে আসালাঙ্কা বলেন, ‘আমার মনে হয় প্রেমাদাসা সাধারণত স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে। আমি ভালো ট্র্যাকে এখানে খেলতে চাই, স্পিন ফ্রেন্ডলি ট্র্যাকে নয়। আশা করছি ব্যাটারদের জন্য ভালো উইকেট থাকবে। তবে আমি এখনও নিশ্চিত নই। কালকের দিকে তাকিয়ে আছি।’

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  মুস্তাফিজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close