সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      ● অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসাই বড় চ্যালেঞ্জ      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২২      
হিলিতে জামায়াতের উদ্যোগে গণ-অভ্যুত্থানে শহীদদের স্বরণে দোয়া
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১১:৫৮ পিএম

দিনাজপুরের হাকিমপুর হিলিতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানে শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠান করেছে উপজেলা জামায়াতে ইসলামী। 

মঙ্গলবার (১ জুলাই) বিকেল পাঁচটায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌর শহরের মাঠপাড়া এলাকায় সংগঠটির নিজস্ব কার্যালয়ে এই বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

হাকিমপুর পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম। 

এসময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদ হোসেন, বায়তুল মাল সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম। 

আলোচনা সভায় বক্তারা ফেসিস আওয়ামী সরকার সময় গত জুলাই-আগষ্ট ২৪ এ ছাত্র জনতার ওপর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও সমালোচনা করেন। 

আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহত এবং পঙ্গুত্ববরণকারীদের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে। 

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  হিলি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close