প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:০৫ AM

টানা তিন দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। সোমবার (৯ নভেম্বর) সারা দেশে এ দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম ৬ নভেম্বর শুক্রবার সকাল থেকে কার্যকর হয়েছে। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫২ হাজার ৪০ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ১৩৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো, ৬৮ বার কমানো এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি।
স্বদেশ প্রতিদিন/এস পি