সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাস্তা সংস্কার চাই      ● ১৪ মাসের সর্বনিম্ন থেকে ঘুরে দাঁড়াল স্বর্ণ      ● তুরস্কে শেয়ার কারসাজি, ১০৮ জনের সম্পদ জব্দের উদ্যোগ      ● নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত      ● আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ৫০ কারখানা বন্ধ      ● ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা      ● ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯      ● রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● নির্ধারিত সময়েই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা      ● আওয়ামী লীগের বিরুদ্ধে কালুখালীতে বিএনপির মোটর শোডাউন ও বিক্ষোভ      ● পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক       ● খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে      
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ঢাবিতে র‍্যালি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৩:৫৫ পিএম আপডেট: ২৬.০৬.২০২৫ ৫:৩০ PM

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলের নৃশংস গনহত্যা বন্ধের দাবিতে র‍্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বৃহহস্পতিবার (২৬ জুন) বেলা পৌনে একটার দিকে ইংরেজি সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই র‍্যালি আয়োজন করা হয়। র‍্যালিটি শুরু করা হয় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে থেকে।

আরও পড়ুন

পরে র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীদের ফ্রি প্যালেস্টাইনের দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার প্রদর্শন করতে দেখা যায়।

এ বিষয়ে ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আমিমুল ইহসান হামিম বলেন, ‘আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদের জন্য। গাজাকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার চক্রান্ত চলছে।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘গাজাবাসীর এখন ত্রাণের চেয়ে সামরিক সাহয্য বেশি দরকার। সারা বিশ্বের মুসলিম শাসকেরা হাতে চুড়ি করে বসে আছে। আমরা মুসলিমদের অবস্থান নিয়ে লজ্জিত। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  ঢাবি   গাজা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close