শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম      ● শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে কেউ লাভবান হবে না: রিজভী      ● ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন      ● বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব" -চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রী      ● ‎চিঠি দিয়েও সাড়া পাননি জামায়াত আমিরের, সেই শিবিরকর্মীকে চাকরি দিলেন প্রতিমন্ত্রী      ● এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার      ● এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ইসলামে নিষিদ্ধ: মসজিদুল হারামের ইমাম      ● সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন বাবু      ● কারাগারের নিরাপত্তায় সাত দফা কঠোর নির্দেশনা      ● সোনারগাঁও শিল্পকলা একাডেমিতে ৩৬ শিক্ষার্থীকে পুরস্কার      ● জামালপুর জেলা স্টেডিয়ামে ২৮তম এনসিএল ২য় একাদশের জমজমাট উদ্বোধন      ● মাউন্ট এলব্রুসে উড়ল বাংলাদেশের পতাকা, রুশ হাউসে উদযাপন      
অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১:৫১ পিএম

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে মধ্যরাতে পুলিশের হামলার অভিযোগ তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তাঁরা। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। এর আগে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এতে নীলক্ষেত মোড় থেকে আজিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দুই দফা দাবি জানান। তাঁদের প্রথম দাবি, পুলিশের হামলার ঘটনায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের চিহ্নিত করে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় দাবি, অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে হবে। দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তাঁকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন তাঁরা। প্রায় ১৩ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাঁকে সেখান থেকে উদ্ধার করে। এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। তাঁদের আরও অভিযোগ, পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের হাতুড়িপেটা করেছেন এবং এক নারী শিক্ষার্থীর চুল ও হিজাব ধরে টানাটানি করেছেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স   শিক্ষার্থী আন্দোলন   অধ্যক্ষ মেহেরুন নেছা   পুলিশের হামলা   ৭২ ঘণ্টার আল্টিমেটাম   নীলক্ষেত   ঢাকা কলেজ ক্যাম্পাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close