সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক       ● খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে      ● শ্রমিকদের বেতন বাড়লে বাড়ানো যাবে না বাড়িভাড়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর      ● রামুতে ট্রেন-সিএনজি সংঘর্ষ: চিকিৎসাধীন তানিয়ার মৃত্যু, প্রাণহানি বেড়ে ৫      ● ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১তম বর্ষে পদার্পণ      ● রায়পুরে ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি      ● গ্রেপ্তার এনসিপি নেতাকে নিতে থানায় উত্তেজনা      ● যুক্তরাষ্ট্রে ‘খালেদা জিয়া ওয়ে’      ● কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে ইনু-লতিফ      ● সচিবালয়ে প্রধানমন্ত্রী-এনসিপি বৈঠক আজ      ● রুশ হামলার ১৪ ঘণ্টা পর শিশুকে জীবিত উদ্ধার      ● আশুলিয়ায় বাস ভাঙচুরের চেষ্টায় ছত্রভঙ্গ শ্রমিকেরা      
পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক
মনিজা লুনা, খুলনা
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:২২ পিএম

খুলনার পাইকগাছায় এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোটসহ (২০ হাজার টাকা) দুই নারীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিববাটী সেতু-সংলগ্ন স্মরণখালী এলাকা থেকে নুরজাহান বেগমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী আসমা খাতুনকেও আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন—পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইসমাইলের স্ত্রী নুরজাহান বেগম এবং ৫ নম্বর ওয়ার্ডের মিন্টু গাজীর স্ত্রী আসমা খাতুন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্মরণখালী এলাকায় জিয়ারুল জমাদ্দারের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাওয়ার পথে নুরজাহান বেগমকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তার দেহ তল্লাশি করে ২০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী অপর সহযোগী আসমা খাতুনকে আটক এবং গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকায় আজিবরের ভাড়া বাসায় তল্লাশি অভিযান চালানো হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির জানান, জাল টাকা সরবরাহকারী একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় এ কার্যক্রম চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পাইকগাছা   খুলনা   জাল নোট   জাল টাকা   দুই নারী আটক   বিশেষ ক্ষমতা আইন   পুলিশ অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close