মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ১০ বছর পর জবিতে জেমস, গানে মাতালেন শিক্ষার্থীদের      ● সাইবার নিরাপত্তায় ‘শক্তিশালী সংস্থা’ গঠন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া      ● রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী      ● রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত      ● ‘নাশকতার চেষ্টা প্রতিহত করবে সরকার’      ● মাধবপুরে সোনাই নদীতে ডুবে শিশুর মৃত্যু      ● পাটুরিয়া ড্রেন থেকে শর্টগান উদ্ধার       ● গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের আশা      ● বিপিএল না হওয়ায় বিসিবিকে তুলোধুনো আসিফের      ● ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল , উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী প্রতিবাদ       ● নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট      
১০ বছর পর জবিতে জেমস, গানে মাতালেন শিক্ষার্থীদের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম

দীর্ঘ ১০ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে গান গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী নগরবাউল জেমস। বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্টে তাঁর পরিবেশনায় উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে শুরু হয় এই সংগীত আয়োজন।

২০১৬ সালের পর আবারও ক্যাম্পাসে জেমসের গান শুনতে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক কনসার্টস্থলে ভিড় করেন। প্রিয় শিল্পীর জনপ্রিয় গানের সঙ্গে কণ্ঠ মেলান শিক্ষার্থীরা। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, ছোটবেলা থেকে জেমসের গান শুনলেও নিজের ক্যাম্পাসে সরাসরি তাঁর গান উপভোগ করা ছিল অসাধারণ অভিজ্ঞতা। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার কাদের প্লাবনও এমন আয়োজন প্রতিবছর করার প্রত্যাশা জানান।

গান পরিবেশনের সময় উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো অনুষ্ঠানে জেমসকে আবারও আনার উদ্যোগ নেওয়া হবে। উল্লেখ্য, ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘তারুণ্যে দীপ্তপ্রাণ-ঐক্যবদ্ধ জবিয়ান’।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  জগন্নাথ বিশ্ববিদ্যালয়   জবি   নগরবাউল জেমস   জেমসের কনসার্ট   বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী   শিক্ষার্থীদের উচ্ছ্বাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close