বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পিঠাপুলি ও সাংস্কৃতিক আয়োজনে ঢাবিতে নবান্ন উৎসব      ● কিশোর অপরাধ প্রতিরোধে নৈতিক শিক্ষার বিকল্প নেই : ঢাবি উপাচার্য      ● রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফেরার চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি : রিজভী      ● ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ মাইক্রোসফটের      ● প্রেসক্লাব নকলার সংগঠনিক সম্পাদক রাকিব পেলেন বারী সিদ্দিকী পদক      ● আনোয়ারায় পুলিশ বক্সে আগুন, ছাত্রলীগ কর্মীসহ আটক ৭      ● মফস্বল সাংবাদিকতার এক নিরলস সাধক রফিকুল ইসলাম রঞ্জু      ● মোংলা ইপিজেডে ৮০৭ কোটি টাকার বিনিয়োগ করবে দেশীয় প্রতিষ্ঠান      ● বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২৩ নভেম্বর      ● হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে কারাগারে রাখার আবেদন      ● করণ জোহরের অফিসে প্রিন্স উইলিয়াম, সঙ্গে সাইফ-কারিনা      ● ১১ রানের লিড নিয়ে অলআউট বাংলাদেশ, প্রোটিয়াদের লক্ষ্য ১২      
পিঠাপুলি ও সাংস্কৃতিক আয়োজনে ঢাবিতে নবান্ন উৎসব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী ‘নবান্ন উৎসব’ গতকাল বৃহস্পতিবার কাজী মোতাহার হোসেন ভবনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন। দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই উৎসব আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর এবং ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মো. ফজলুল হক-সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নিজেদের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার উপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। অন্যকে অনুসরণ না করে আমাদের নিজস্ব ঐতিহ্য ফুটিয়ে তুলতে হবে। নবান্ন উৎসবের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, দেশের কৃষক সমাজ মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে। পিঠা, পুলি, পায়েস-সহ বিভিন্ন খাবার তৈরির মাধ্যমে তারা নতুন ধান ঘরে তোলার আনন্দ উপভোগ করে। এই নবান্ন উৎসবের ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। 
 
দিনব্যাপী নবান্ন উৎসবে বাহারি পিঠাপুলি, দেশীয় খাবার, হস্তশিল্প ও সৃজনশীল সামগ্রীর প্রদর্শনী, গ্রামীণ খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।










স্বদেশ প্রতিদিন/এস পি













আরও সংবাদ   বিষয়:  ঢাকা বিশ্ববিদ্যালয়   নবান্ন উৎসব   ভূগোল ও পরিবেশ বিভাগ   দেশীয় সংস্কৃতি   পিঠাপুলি   বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close