সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাস্তা সংস্কার চাই      ● ১৪ মাসের সর্বনিম্ন থেকে ঘুরে দাঁড়াল স্বর্ণ      ● তুরস্কে শেয়ার কারসাজি, ১০৮ জনের সম্পদ জব্দের উদ্যোগ      ● নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত      ● আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ৫০ কারখানা বন্ধ      ● ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা      ● ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯      ● রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● নির্ধারিত সময়েই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা      ● আওয়ামী লীগের বিরুদ্ধে কালুখালীতে বিএনপির মোটর শোডাউন ও বিক্ষোভ      ● পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক       ● খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে      
রাস্তা সংস্কার চাই
নিপু খানম, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:০৪ পিএম

বরিশালের গৌরনদী উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা টরকী বন্দরের টরকী ব্রিজ থেকে ছাগল হাট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ভাঙাচোরা ও উঁচু-নিচু সড়কে যানবাহন চলাচল করতে গিয়ে চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও খারাপ হয়।

স্থানীয়দের দাবি, প্রতিদিন আশপাশের এলাকা থেকে অন্তত ১০ হাজার মানুষ টরকী বন্দরে যাতায়াত করেন। এ ছাড়া বিভিন্ন পণ্য পরিবহনের জন্যও সড়কটি গুরুত্বপূর্ণ। নতুন টরকী, রমজানপুর, কয়ারিয়া, সাহেবরামপুর, মোল্লারহাট ও সিটি খান এলাকার সঙ্গে টরকী ও গৌরনদীর যোগাযোগের একমাত্র পথ এটি।

জনদুর্ভোগ কমাতে টরকী ব্রিজ থেকে ছাগল হাট পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গৌরনদী   বরিশাল   টরকী বন্দর   সড়ক সংস্কার   জনদুর্ভোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close