সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা      ● ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯      ● রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● নির্ধারিত সময়েই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা      ● আওয়ামী লীগের বিরুদ্ধে কালুখালীতে বিএনপির মোটর শোডাউন ও বিক্ষোভ      ● পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক       ● খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে      ● শ্রমিকদের বেতন বাড়লে বাড়ানো যাবে না বাড়িভাড়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর      ● রামুতে ট্রেন-সিএনজি সংঘর্ষ: চিকিৎসাধীন তানিয়ার মৃত্যু, প্রাণহানি বেড়ে ৫      ● ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১তম বর্ষে পদার্পণ      ● রায়পুরে ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি      ● গ্রেপ্তার এনসিপি নেতাকে নিতে থানায় উত্তেজনা      
ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ পিএম

ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও সমন্বয় জোরদার করতে ১২ জন পুলিশ কর্মকর্তাকে রেঞ্জ ডিআইজি, ঢাকার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আগামী দুই মাসের জন্য তাঁদের সংযুক্ত করে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ সদর দপ্তর। সোমবার (২৩ নভেম্বর) নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।

রোববার (২২ নভেম্বর) আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপন দুটিতে প্রথম দফায় আটজন এবং দ্বিতীয় দফায় চারজন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান, মো. মেহেদী হাসান, মো. সোহেল রানা, এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম, মো. আতিকুর রহমান এবং সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন, মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান। এ ছাড়া গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন শাকিলকেও সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংযুক্ত কর্মকর্তাদের ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম জোরদার করতেই এ আদেশ দেওয়া হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঢাকা রেঞ্জ   পুলিশ   পুলিশ সদর দপ্তর   আইনশৃঙ্খলা   পুলিশ কর্মকর্তা   সংযুক্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close