মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হুথিদের বিরুদ্ধে অভিযানে ১০০ যোদ্ধা নিহতের দাবি      ● পঞ্চগড়ে অবৈধ উপায়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ৪      ● ভালুকায় অটোরিকশা গ্যারেজে অগ্নিকাণ্ড, ১১টি অটোরিকশাসহ ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি      ● ‘হানিয়া পাকিস্তানের মুখ, আরও সংযত হওয়া উচিত’      ● ২০২৭ সালের শিক্ষাক্রমে যুক্ত হবে চারটি নতুন বই      ● আনন্দময় ও কারিগরিনির্ভর শিক্ষায় জোর: শিক্ষামন্ত্রী      ● স্কুলগেট থেকে অপহৃত শিশু ৩ দিন পর উদ্ধার      ● জেন্টলম্যান’স ওয়ারড্রোবের প্রথম ফ্র্যাঞ্চাইজি আউটলেট বনানীতে      ● ডিএসইতে লেনদেন ৮৬ কোটি টাকা ছাড়িয়েছে      ● পুরুষ ও নারী বিভাগে মনোনয়ন পেলেন ভারতের চার ক্রিকেটার      ● ৭ অক্টোবর ভোরে শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি      ● বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণীর অনশন      
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ২:৫৫ পিএম

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এই বিষয়ে ইসরাইলকে একাধিকবার আশ্বস্ত করেছে মস্কো।

সম্প্রতি স্কাই নিউজ আরবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। তার বক্তব্য রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি উদ্ধৃত করেছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বহুবার ইসরাইলকে জানিয়েছি যে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না।’

তবে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ রয়েই গেছে। জানা গেছে, ইরান ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বাহিনীর পরিচালক তুলসি গ্যাবার্ড বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে যা থেকে ধারণা করা যায় যে, ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তার জাতীয় গোয়েন্দা প্রধান ভুল বলেছেন। কারণ এর আগে তিনি (গোয়েন্দা প্রধান) মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেন যে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে না।’

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘কে বলেছে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না? তাহলে আমার গোয়েন্দা সংস্থা ভুল।’ সাংবাদিক যখন উল্লেখ করে বলেন, ‘আপনার (ডিএনআই) তুলসী গ্যাবার্ড।  তখন প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেন, ‘তিনি (তুলসী) ভুল।’

এর আগে ২৫ মার্চ কংগ্রেসে উপস্থাপিত এক গোয়েন্দা প্রতিবেদনে ডিএনআই গ্যাবার্ড জানান, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেনি এবং অস্ত্র নির্মাণের কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি।

তবে পরে তুলসি গ্যাবার্ড এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লেখেন, ‘আমেরিকার কাছে এমন তথ্য আছে, যা থেকে ধারণা করা যায়- ইরান চাইলে খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র প্রস্তুত করতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এটা হতে দেওয়া যাবে না- আমি এতে একমত।’

সূত্র: স্কাই নিউজ

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইরান   ইসরায়েল   পুতিন   পরমানু বোমা   পরমানু অস্ত্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close