রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভারতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একই পরিবারের নিহত ৯      ● মানবিকতা নির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি সরকার : ডা. জুবাইদা রহমান      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু      ● সৌদি ফেরত যাত্রীর শরীরে ১১ কোটি টাকার স্বর্ণ!      ● শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া      ● পাগলা মসজিদের দানবক্সে চিরকুট, ‘স্বর্ণার মনে জায়গা করে দেন’      ● মীরসরাইয়ে বাসে তল্লাশি, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২      ● মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক সুজন       ● ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি      ● আ.লীগ এই ডিসেম্বরে চিরবিদায় নেবে : রাশেদ খাঁন      ● জাতীয় এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে রোববার      ● আইসিইউতে পরিচালক মাতিয়া বানু শুকু      
ভারতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একই পরিবারের নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। খাতু শ্যাম মন্দির থেকে তীর্থযাত্রা শেষে মহারাষ্ট্রে ফেরার পথে তাদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

রোববার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এমনটাই জানায়।

পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে একই পরিবারের ১৬ জন সদস্য ছিলেন, যাদের মধ্যে শিশুও ছিল। নিহতদের মধ্যে ৬২ বছর বয়সী সাজ্জন, তার স্ত্রী ঊষা বাই (৬০), কৈলাস (৩৫), তার স্ত্রী অনিতা (৩৪) এবং ৭৫ বছর বয়সী বাবুলাল রয়েছেন।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গাড়ি চালাতে চালাতে চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটতে পারে। দুর্ঘটনায় গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close