বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ম্যানচেস্টার সিটিকে ফের বিশাল অঙ্কের জরিমানা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ২:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভাগ্য যেন সহায়ই হচ্ছেনা পেপের শিষ্যদের। ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়ম ভেঙে বেশ বড় জরিমানার মুখে পড়েছে ম্যাঞ্চেস্টার সিটি। সময়মতো মাঠে না নামার কারণে ক্লাবটিকে ১০ লাখ ৮০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। অভিযোগ, ২০২৪-২৫ মৌসুমে অন্তত নয়টি ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে মাঠে নেমেছেন সিটির ফুটবলাররা।

এই কারণে কোনো কোনো ম্যাচ নির্ধারিত সময় মতো শুরু করা যায়নি, আবার কোথাও বিরতির সময় বেড়ে গেছে অনিয়মিতভাবে। একাধিকবার সময়সীমা লঙ্ঘনের কারণে লিগ কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়।

উল্লেখ্য, ম্যাঞ্চেস্টার সিটি কর্তৃপক্ষ ইতোমধ্যে শৃঙ্খলাভঙ্গের বিষয়টি স্বীকার করে নিয়েছে। একই কারণে আগের মৌসুমেও ২০ লাখ পাউন্ড জরিমানা দিতে হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি কর্তৃপক্ষকে। তাতেও তাদেরশিক্ষা হয়নি।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর না ঘটে, সেজন্য ফুটবলার ও কোচিং স্টাফদের সঙ্গে আলোচনায় বসবেন তারা।

ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার, নটিংহ্যাম ফরেস্ট, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, সাউদ্যাম্পটন এবং নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে দেরিতে মাঠে এসেছেন সিটির খেলোয়াড়েরা। এছাড়া অ্যাওয়ে ম্যাচে ক্রিস্টাল প্যালেস, অ্যাস্টন ভিলা এবং ইপ্সউইচের বিরুদ্ধেও সময় মেনে মাঠে নামা হয়নি।

সবচেয়ে বেশি দেরি হয়েছিল ওয়েস্ট হ্যাম ও ইপ্সউইচ ম্যাচে- এই দুই ম্যাচে নির্ধারিত সময়ের ২২ সেকেন্ড পর শুরু হয় খেলা। এই ধারাবাহিক শৃঙ্খলাভঙ্গের জন্যই বিশাল অঙ্কের জরিমানা গুনতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের।

তবে এবারে সিটি কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে দিকে খেয়াল রাখা হবে। তারা কথা বলবেন ফুটবলার এবং কোচদের সঙ্গে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ম্যানচেস্টার সিটি   জরিমানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close