সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যশোরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক      ● যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে ফেললেন স্বামী      ● নদীগর্ভে স্কুল ভবন, ভূমি অফিসের নিচে খোলা আকাশের তলে চলছে পাঠদান      ● নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বেড়ায় বিক্ষোভ মিছিল      ● শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির      ● বালিয়াকান্দিতে ৬৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার      ● এইচএসসির ফলে পরিবর্তন ৩৩,৩৪৯ খাতায়      ● পদ্মা সেতুতে পিলারের প্লাস্টার খসে বেরিয়ে এল রড      ● তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ২০ হাজার কোটি      ● ১৬ ডিসেম্বর উদ্বোধন তৃতীয় টার্মিনাল      ● সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াচ্ছে বিজিবি      ● তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন      
যশোরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
কে এম রফিক, যশোর
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:২০ পিএম

যশোরে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
আটক ব্যক্তিরা হলেন ফেরদৌস আলম, ইকলাস উদ্দিন, মুরাদ উদ্দিন, আলম হোসেন, কামাল হোসেন পর্বত ও আনসার আলী। তাদের মধ্যে কামাল হোসেন পর্বত শহর যুবলীগের সভাপতি এবং ফেরদৌস আলম বলরামপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

ওসি কবির হোসেন জানান, যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  যশোর   আওয়ামী লীগ   যুবলীগ   পুলিশি অভিযান   নেতাকর্মী আটক   আইনশৃঙ্খলা পরিস্থিতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close