সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে ফেললেন স্বামী      ● নদীগর্ভে স্কুল ভবন, ভূমি অফিসের নিচে খোলা আকাশের তলে চলছে পাঠদান      ● নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বেড়ায় বিক্ষোভ মিছিল      ● শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির      ● বালিয়াকান্দিতে ৬৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার      ● এইচএসসির ফলে পরিবর্তন ৩৩,৩৪৯ খাতায়      ● পদ্মা সেতুতে পিলারের প্লাস্টার খসে বেরিয়ে এল রড      ● তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ২০ হাজার কোটি      ● ১৬ ডিসেম্বর উদ্বোধন তৃতীয় টার্মিনাল      ● সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াচ্ছে বিজিবি      ● তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন      ● ঢাবিতে ভর্তির সময় বাড়ানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর      
যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে ফেললেন স্বামী
কে এম রফিক, যশোর
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:১৬ পিএম

যশোরে মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে তিথি (৩০) নামে এক গৃহবধূর বা হাতের কব্জি ধারালো দা দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে তার স্বামী বিল্লালের (৪০) বিরুদ্ধে।
রবিবার দিবাগত রাত ১০টার দিকে শহরের চাঁচড়া ডালমিল এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল জেলার মিরাপাড়া এলাকার মৃত পাঞ্জমিনার ছেলে বিল্লাল তার স্ত্রী তিথিকে নিয়ে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
রবিবার রাতে তিথি তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ নিয়ে স্বামী বিল্লালের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে বিল্লাল ক্ষিপ্ত হয়ে তিথির দুই হাত দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলেন এবং ধারালো দা দিয়ে তার বাঁ হাতের কব্জিতে কোপ দেন। এতে তার কব্জি হাত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে অভিযুক্ত স্বামী বিল্লাল নিজেই রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে চিকিৎসা দেন। তবে আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পরে বিল্লাল ও তার মা অ্যাম্বুলেন্সযোগে আহত তিথিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজীব রয় চৌধুরী জানিয়েছেন, রক্তাক্ত অবস্থায় স্বামী তার স্ত্রীকে নিয়ে জরুরি বিভাগে আসেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত পুলিশ সদস্য এএসআই শাহ আলম জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনা জানা সম্ভব হয়নি। পরে তদন্ত করে জানা গেছে, স্বামী তার স্ত্রীর হাতের কবজি কেটে দিয়েছেন।

এ ঘটনায় গৃহবধূর পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  যশোর   নারী নির্যাতন   পারিবারিক সহিংসতা   গৃহবধূ   কব্জি বিচ্ছিন্ন   স্বামী-স্ত্রী ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close