রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পরীক্ষায় এআই দিয়ে নকল, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ      ● কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার      ● ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫      ● প্রাথমিক ও মাধ্যমিকের ভর্তি নির্দেশিকা প্রকাশ      ● যে ৭ দেশ থেকে সস্তায় কিনতে পারবেন সোনা      ● চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!      ● ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক      ● আখেরি মোনাজাতে শেষ হলো গাইবান্ধা জেলা ইজতেমা      ● আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক      ● পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন      ● মীরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু      ● গত মৌসুমের লোকসান মাথায় নিয়েই চলছে মুড়িকাটা পেঁয়াজ রোপণ      
পরীক্ষায় এআই দিয়ে নকল, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে পরীক্ষায় নকল করার কেলেঙ্কারি এবং তা ঠেকাতে নেওয়া শেষ মুহূর্তের কড়াকড়িতে তৈরি বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত বার্ষিক কলেজ ভর্তি পরীক্ষা ‘সুনেউং’-এ এআই ব্যবহার করে নকল বন্ধে তড়িঘড়ি পদক্ষেপের কারণে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তার দায় স্বীকার করে রোববার (২২ নভেম্বর) পদত্যাগ করেন তিনি। ইয়োনহাপের তথ্য অনুযায়ী, আগাম প্রস্তুতির ঘাটতির সমালোচনা তিনি এড়াতে পারেন না বলে জানান। প্রেসিডেন্ট লি জে মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে দেশটিতে ‘সুনেউং’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৯ ঘণ্টার এই পরীক্ষা শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। দেশটিতে পরীক্ষাটিকে ভালো বেতনের চাকরি এমনকি ভালো বিয়ের চাবিকাঠি হিসেবে দেখা হয়।

চলতি বছর এই পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। এর কয়েক দিন আগে জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় এআই দিয়ে নকল কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়ে। ১৫ নভেম্বর এক পরীক্ষার্থী জানান, সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য তিনি ছোট ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করেছিলেন।

ওই পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর শিক্ষা মন্ত্রণালয় সুনেউং পরীক্ষায় নকল ঠেকাতে কয়েক দফায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর আগে পার্লামেন্টের শুনানিতে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়, তিনি নকল প্রতিরোধে আত্মবিশ্বাসী কি না। জবাবে চোই কিও-জিন বলেন, আমার বয়সের কারণে আমি আত্মবিশ্বাসী নই।

শিক্ষামন্ত্রীর ওই বক্তব্যে জনরোষ আরও বাড়ে। এর মধ্যেই গত বৃহস্পতিবার সুনেউং পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে চোই লিখেছেন, কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে যথাযথ প্রস্তুতির ব্যর্থতার দায়ভার নিয়ে তিনি পদত্যাগ করছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট লি জে মিয়ং শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সূত্র: বিবিসি, এএফপি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close