সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পদ্মা সেতুতে পিলারের প্লাস্টার খসে বেরিয়ে এল রড      ● তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ২০ হাজার কোটি      ● ১৬ ডিসেম্বর উদ্বোধন তৃতীয় টার্মিনাল      ● সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াচ্ছে বিজিবি      ● তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন      ● ঢাবিতে ভর্তির সময় বাড়ানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর      ● টরকীতে স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী      ● রাস্তা সংস্কার চাই      ● ১৪ মাসের সর্বনিম্ন থেকে ঘুরে দাঁড়াল স্বর্ণ      ● তুরস্কে শেয়ার কারসাজি, ১০৮ জনের সম্পদ জব্দের উদ্যোগ      ● নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত      ● আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ৫০ কারখানা বন্ধ      
পদ্মা সেতুতে পিলারের প্লাস্টার খসে বেরিয়ে এল রড
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:১০ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ৩৪ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তীব্র তাপে পিলারের বাইরের প্লাস্টার খসে পড়ে ভেতরের রড বেরিয়ে এসেছে। ঝুঁকি এড়াতে ওই পিলারের ওপর দিয়ে ট্রেন চলাচলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। এতে পিলারসংলগ্ন জুতার কারখানা, পুরোনো কাপড়ের মার্কেট, একটি একতলা বাড়ি ও টিনশেড ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পাগলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, প্লাস্টিকজাত দাহ্য পদার্থের কারণে আগুনের তাপমাত্রা প্রায় ৫০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এতে পিলারের প্লাস্টার খসে পড়ে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী ও সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের চীনা প্রকৌশলী ও কর্মকর্তারা। পিলারটির সংস্কারকাজও শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে সন্দেহ প্রকাশ করেছেন। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।






স্বদেশ প্রতিদিন/এস পি





আরও সংবাদ   বিষয়:  পদ্মা রেল সেতু   নারায়ণগঞ্জ   ফতুল্লা   অগ্নিকাণ্ড   রেল চলাচল   তদন্ত কমিটি   পিলার ক্ষতিগ্রস্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close