শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে      ● যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ      ● যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা      ● বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ      ● জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার      ● শিবপুরে গভীররাতে এসিল্যান্ডের অভিযান,টপ সয়েল কাটার অপরাধে ১লাখ টাকা জরিমানা       ● একজনের জন্য হলো না শতভাগ পাস, তবু সাফল্যের শীর্ষে কাদির মোল্লা কলেজ      ● তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড      ● আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে দেশে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা - কৃষিমন্ত্রী      ● মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক খাদেমুল      ● আড়াই বছর পর চাকরি হারালেন সাবেক পুলিশ কর্মকর্তা হারুন      ● ভাঙ্গুড়ায় ছেলের সঙ্গে অভিমানের জেরে মায়ের আত্মহত্যা      
ইরান ‘কয়েক সপ্তাহের মধ্যে’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে : তুলসি গ্যাবার্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বাহিনীর পরিচালক তুলসি গ্যাবার্ড বলেছেন, “যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে যা থেকে ধারণা করা যায় যে, ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে।”

গতকাল শুক্রবার (২১ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “কে বলেছে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না? তাহলে আমার গোয়েন্দা সংস্থা ভুল। এরপর সাংবাদিক যখন উল্লেখ করেন, আপনার (ডিএনআই) তুলসী গ্যাবার্ড।  তখন প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেন, তিনি (তুলসী) ভুল।”

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, তুলসি গ্যাবার্ড গত মার্চ মাসে সিনেট কমিটির শুনানিতে মিডিয়ার বিরুদ্ধে তার বক্তব্য বিকৃত করার অভিযোগ করেন। গ্যাবার্ড সেই সময়ে বলেছিলেন যে গোয়েন্দা সম্প্রদায় বিশ্বাস করে না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে।

প্রসঙ্গত, এই মন্তব্যগুলো এমন সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুবার বলেছেন, গ্যাবার্ড ইরানের উদ্দেশ্য নিয়ে ভুল বলছেন।
  
তবে প্রেসিডেন্টের প্রকাশ্য বিরোধিতার পর গ্যাবার্ড এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লেখেন, “আমেরিকার কাছে এমন তথ্য রয়েছে, যার ভিত্তিতে বলা যায়-ইরান চাইলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র প্রস্তুত করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এটা হতে দেয়া যাবে না-এবং আমি এতে একমত।’’
  
বিশ্লেষকরা বলছেন, গ্যাবার্ডের সাম্প্রতিক বক্তব্য তার পূর্বের বিশ্লেষণের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক না হলেও, সেটি একটি পরিবর্তন নির্দেশ করে। তিনি এখনো বলেননি যে ইরান অস্ত্র তৈরি করছে, কিন্তু প্রস্তুতির সক্ষমতা নিয়ে তার বক্তব্যে পরিবর্তন লক্ষণীয়।

যদিও ইরান বারবার জোর দিয়ে বলেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার সার্বভৌম অধিকার রয়েছে।
 
এর আগে ২৫ মার্চ কংগ্রেসে উপস্থাপিত এক গোয়েন্দা প্রতিবেদনে ডিএনআই গ্যাবার্ড জানান, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেনি এবং অস্ত্র নির্মাণের কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ইরান   পারমাণবিক   তুলসি গ্যাবার্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close