রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!      ● ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক      ● আখেরি মোনাজাতে শেষ হলো গাইবান্ধা জেলা ইজতেমা      ● আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক      ● পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন      ● মীরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু      ● গত মৌসুমের লোকসান মাথায় নিয়েই চলছে মুড়িকাটা পেঁয়াজ রোপণ      ● খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী আহত, আটক ১      ● পিরোজপুরে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কোডেকের সভা      ● নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক যুবক      ● মোংলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার      ● ফুটসাল ৭ টুর্নামেন্টের শিরোপা জিতল রিয়েল মাদ্রিদ      
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁদের মাটিতে আলু চাষে সফল হয়েছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে চাঁদে মানুষের বসতি গড়ে উঠলে মহাকাশচারীদের খাবারের চাহিদা মেটাতে এই গবেষণা নতুন সম্ভাবনা তৈরি করেছে।

শুক্রবার (১৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, নাসার (যুক্তরাষ্ট্রে অবস্থিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান) সহায়তায় পরিচালিত গবেষণায় ‘মডক’ জাতের আলু চাষ করা হয়। চাঁদের মাটির মতো কৃত্রিম উপাদানের সঙ্গে জৈব সার মিশিয়ে পরীক্ষাটি চালানো হয়। গবেষণায় দেখা গেছে, কৃত্রিম মাটির সঙ্গে ৩০ শতাংশ জৈব সার মেশালে পৃথিবীর মাটির মতোই ফলন পাওয়া যায়।

বিজ্ঞানীরা জানান, চাঁদের মাটিতে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন ও প্রয়োজনীয় জৈব উপাদান নেই। ফলে সেখানে সরাসরি ফসল ফলানো সম্ভব নয়। তবে জৈব সার ব্যবহার করে আলু চাষের উপযোগী পরিবেশ তৈরি করা যেতে পারে।

গবেষণাটির নেতৃত্ব দেওয়া বিজ্ঞানী আইমেরিক গোয়ের বলেন, আলুতে প্রচুর শর্করা, ভিটামিন, খনিজ ও আঁশ রয়েছে। অল্প জায়গায় বেশি খাবার উৎপাদন করা যায় বলে চাঁদে বসবাসকারী মহাকাশচারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ খাদ্য হতে পারে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close